মূল অংশে যান

পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা

মীর বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি:-ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকান চালাতেন। […]

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ (৪৬) ও তার সহযোগী রতনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) রাত ১টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদুজ্জামান শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার বাসিন্দা এবং তার সহযোগী রতন শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, যশোর উপশহর […]

মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র এ ওয়ান ও জেরিন ফুডকে গুনতে হলো সোয়া ২ লাখ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে বুধবার (১২ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জেলা প্রশাসন, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান ও মোঃ আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ […]

জাতীয় গ্রিডে সংকট, চাহিদার তুলনায় সরবরাহ কম—এ কারণেই লোডশেডিং

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: তীব্র গরমের মধ্যে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মানুষ। দিনের পাশাপাশি রাতেও দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কোনো কোনো এলাকায় একটানা এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর আবার চলে যাচ্ছে। […]

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, কমবে জামিনের ভোগান্তি

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা। প্রচলিত পদ্ধতিতে কাগজে জামিননামা (বেইল বন্ড) দাখিলের পরিবর্তে এখন ডিজিটাল পদ্ধতিতে জামিনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (১৩ […]

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ তরুণী

স্টাফ রিপোর্টার ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি তিন তরুণী। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসা তরুণীরা হলেন- রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)।। তারা- সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের […]

মৌলভীবাজারে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় তেলবাহী ট্রাক পড়ে এক মর্মান্তিক সড়ক দু|র্ঘ|ট|না ঘটেছে। এতে দু|র্ঘ|ট|নাস্থলেই ট্রাকের চালক প্রাণ হারিয়েছেন এবং হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) ভোরবেলা এ দু|র্ঘ|ট|না|টি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানাযায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জ্বালানি তেল বোঝাই করে ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। […]

যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

যশোর প্রতিনিধি যশোর খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি এলাকায় ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এদুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম ঘুনি এলাকার মৃত সুমাইল মোল্লার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নাতির জন্য আইসক্রিম কিনে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে […]

যশোরের রামদা ও ককটেল উদ্ধার, ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ

যশোর প্রতিনিধি  যশোর শহরের রেলরোড খাটপট্টি এলাকায় ফুটপাত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রামদা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রাজিব অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে মানববন্ধন করায় একটি চক্র তাকে ফাঁসাতে তার অস্থায়ী দোকানের পাশে রামদা ও ককটেল […]

জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান পৃষ্ঠপোষক, অধ্যাপক এস.এম. নসরুল কদির, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান শিক্ষা কর্মকর্তা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল হককে আহ্বায়ক ও হালিশহর […]