মূল অংশে যান

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী […]

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা […]

যশোরে ইয়াবাসহ নারী আটক

যশোর অফিস যশোর শহরের হোমিওপ্যাথিক কলেজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ জুলি আক্তার (৩৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোমিওপ্যাথিক কলেজ মার্কেটের নিচে তুহিনের বিকাশের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। জুলি আক্তার বরিশালের কাটিপাড়া এলাকার নেসারুদ্দিনের মেয়ে বলে জানা গেছে। যশোর সদর পুলিশ […]

যশোর জেনারেল হাসপাতালে নারীকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

যশোর অফিস  যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে এক পুরুষকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন সুজল মজুমদার (৪৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে। অভিযোগকারী নারী তিনি যশোর সদর […]

যশোরে জাতীয় পার্টির জেলা শাখার মতবিনিময় সভা

যশোর অফিস  জাতীয় পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা বুধবার বেলা ১২টায় শহরের ২ নম্বর আইনজীবী ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম […]

যশোরে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

যশোর অফিস যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং যশোর শহরের বারান্দী মাঠপাড়ার ওসমান খানের ছেলে জনি খান। দুজনই জামিনে মুক্তি […]

দারিদ্রতার মধ্যেও স্বপ্নপূরণে হতে চায় প্রকৌশলী 

‎ ‎সোহেল রানা বাবু ,‎বাগেরহাট প্রতিনিধি        ‎ ‎বাগেরহাটে বাবা মা হারানো অদম্য মেধাবী অরিত্র সরকার এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। চরম দারিদ্রতার মধ্যেও পরোপারে পাড়ি জমানো বাবা মায়ের স্বপ্নপূরণে প্রবল ইচ্ছাশক্তি জোরেই এবার বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অরিত্র সরকার জিপিএ-৫ পেয়েছে। দারিদ্রতার কারনে কোন […]

সারিয়াকান্দিতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালী

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:- “দক্ষ যুবক গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”,প্রতিবাদ্যে সারিয়াকান্দিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা যুব বিভাগের আয়োজনে আলোচনা সভার পরে একটি র‍্যালী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সামনে থেকে বের হয়ে মাদ্রাসা মোড় হয়ে মুক্তিযোদ্ধা মোড় এরপর থানা […]

তিন মেয়েকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই নেই বিধবা তাহুরার, পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ

চট্টগ্রাম প্রতিনিধি তিন মেয়েকে নিয়ে মাথা গোঁজার স্থায়ী ঠাঁই নেই বিধবা সারাবান তাহুরার। সন্তানের হার্নিয়া অস্ত্রোপচারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন রাজীব দাশ। বাবা-মাকে হারানো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মিজান মিয়ার উচ্চশিক্ষা থমকে যাওয়ার শঙ্কা অর্থাভাবে। আবার কেউ প্যারালাইসিস, হৃদ্‌রোগ কিংবা দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে পারছেন না। ভিন্ন ভিন্ন সংকট নিয়ে বুধবার (১২ আগস্ট) তাঁরা হাজির […]

যশোরে যৌনপল্লি এলাকায় অভিযান, দুই নারীসহ আটক ১০

যশোর প্রতিনিধি যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি-বাবুবাজার যৌনপল্লি এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাদক কর্মকাণ্ড ও অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে শেখহাটির বিথি, রূপদিয়ার শাহিলা আক্তারসহ যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দারা […]