মূল অংশে যান

সরকার বিদেশি বিনিয়োগকারীদের সবধরনের সহযোগিতা করবে : প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সবধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী […]

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আরেক দফা সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। […]

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া

বাংলাদেশের ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে এস্তোনিয়া। সোমবার (১০ আগস্ট) এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অনুষ্ঠিত বাংলাদেশ ও এস্তোনিয়ার দ্বিতীয় দফার পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন) এসব বিষয়ে ঐকমত্য হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) সচিব মো. নজরুল ইসলাম। এস্তোনিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির […]

সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই সড়ক, স্বস্তি ফিরেছে দুই গ্রামের মানুষের

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: সংবাদ প্রকাশের পর অবশেষে সংস্কার করা হয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের আটি মুকুল গ্রামের সড়ক। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কটি সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে তলিয়ে যেত। কাদা ও নোংরা পানি মাড়িয়ে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হতো দুই গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর […]

সৌদির মরুভূমিতে ১০০ বছর পর ফিরল বিলুপ্তপ্রায় বন্য গাধা ওনাগার

সৌদি আরবে এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো পারস্যের বিলুপ্তপ্রায় ওনাগার বা এশীয় বন্য গাধার নতুন এক শাবকের জন্ম হয়েছে। দেশটির স্থানীয় বিলুপ্ত প্রজাতি পুনরুদ্ধার এবং আরব উপদ্বীপের প্রাচীন পরিবেশব্যবস্থাকে ফিরিয়ে আনার চলমান উদ্যোগে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন পরিবেশবিদেরা। সম্প্রতি আরব নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানান যায়। প্রিন্স মোহাম্মদ বিন […]

যশোরে মাদকসহ আটক ২

যশোর অফিস  যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৭ বোতল অবৈধ উইনসেরেক্স কফ সিরাপসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শা উপজেলার জিবলীতলা আইসি ক্যাম্প মোড়সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালিয়ে মো. আব্দুল কাদের (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার […]

যশোরে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

যশোর অফিস: ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন, যশোরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছ […]

যশোরে যুবলীগ নেতা মুনসুর আলম আটক

যশোর অফিস  যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মুনসুর আলম যশোর উপশহরের সি-ব্লক এলাকার বাসিন্দা। ডিবি পুলিশের এসআই বাবলা দাশ জানান, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত […]

সাইকেলের চাকায় জামশেদের জীবন বদলে দিলেন মানবিক ডিসি জাহিদ

চট্টগ্রাম প্রতিনিধি: এইচএসসি পরীক্ষা চলছে জামশেদুল ইসলামের। পরীক্ষার এই সময়ে তাঁর ব্যস্ত থাকার কথা শুধু পড়াশোনা নিয়ে। কিন্তু চার সদস্যের পরিবারের খরচও যে তাঁকেই চালাতে হয়। তাই পড়াশোনার পাশাপাশি ফুডপান্ডার ডেলিভারি রাইডার হিসেবে কাজ করেন তিনি। সাইকেলে করে খাবার পৌঁছে দিয়ে যে আয় হতো, তা দিয়ে চলত সংসার ও নিজের পড়াশোনার খরচ। হঠাৎ সেই সাইকেলটি […]

পার্বতীপুরে গৃহবধূ হত্যার অভিযোগ,স্বামীসহ স্বজনদের বিরুদ্ধে মায়ের মামলা

ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফা পুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে মাদক ও জুয়া নিয়ে পারিবারিক কলহের জেরে শেফালী বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ফেরদৌস ওরফে ফিদু কসাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ কয়েকজন স্বজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন নিহতের মা মাজেদা বেগম। নিহতের পরিবারের অভিযোগ, গত ৬ মার্চ সন্ধ্যায় পানি […]