মূল অংশে যান

সাতক্ষীরা তালায় সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় পাসের হার ৬৩ শতাংশ

মুকুল হোসেন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যাদের মধ্যে ২২ জন কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫ জন কৃতকার্য হলেও এবার […]

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ীতে কমিউনিটি সহযোগী নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপনা বিষয়ক কর্মশালা সিসিডিবি এর ফুলবাড়ী কার্যালয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০ টায় অনুষ্ঠি হয়। প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও লিংকেজ নিশ্চিত করার লক্ষ্যে ফুলবাড়ীতে একটি সচেতনতামূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবি-এর ‘সমান আওয়াজ […]

গাবতলীতে নদীগর্ভে বিলীন হওয়ার পথে পাকা সড়ক

আমিনুল আকন্দ গাবতলী প্রতিনিধি:- বগুড়ার গাবতলীতে অতিবৃষ্টির কারণে ইছামতী নদীর পাড়ে পাকা সড়কের একটি অংশ ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এতে পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মাঝিপাড়া থেকে বেতেরকান্দি, বঠিয়াভাঙ্গা, শিলদহবাড়ী, কিতুনিয়া ও ডুমকান্দি গ্রামের মানুষের গাবতলী উপজেলা সদরে […]

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি অর্জনে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। তাই আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব বা প্রচলিত একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার দিকে মনোযোগী হতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম হাটহাজারীর মীর নোয়াবুল হক […]

প্রধানমন্ত্রীকে পৃথক দুই উপলক্ষে আমন্ত্রণের কথা জানাল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন। তিনি জানান, পৃথক দুই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পত্র পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করার পর তিনি […]

বাগেরহাটে পিত্তথলির পাথর অপারেশনের সময় গৃহবধূর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি       ‎ বাগেরহাট শহরের পুরাতন বাজার সংলগ্ন পলি ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশনের সময় নাছিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, অপারেশনের সময় হঠাৎ হৃদস্পন্দন বেড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ‎মৃতঃ নাছিমা আক্তার বাগেরহাটের […]

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে বাগেরহাট সদর হাসপাতালে আগুন

‎সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি: ‎ ‎বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার পর হাসপাতালের প্রধান গেটের কাছে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সে আগুন লাগার পর তা দ্রুত পাশে থাকা মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের গেটে রাখা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। তবে ফায়ার […]

গাবতলীতে নদীগর্ভে বিলীন হওয়ার পথে পাকা সড়ক, ৫ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম

আমিনুল আকন্দ: বগুড়া বগুড়ার গাবতলীতে অতিবৃষ্টির কারণে ইছামতী নদীর পাড়ে পাকা সড়কের একটি অংশ ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এতে পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মাঝিপাড়া থেকে বেতেরকান্দি, বঠিয়াভাঙ্গা, শিলদহবাড়ী, কিতুনিয়া ও ডুমকান্দি গ্রামের মানুষের গাবতলী উপজেলা সদরে যাতায়াতের […]

কেন্দুয়ায় বিএনপির সভাপতি প্রার্থী সাবেক ছাত্র ও যুবনেতা,আব্দুছ সালাম

রুকন উদ্দিন: নেত্রকোণা নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইউনিয়ন ছাত্রদলের ও যুবদলের সাবেক নেতা আব্দুছ সালাম। তিনি উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আব্দুছ সালাম। তিনি অতীতে ওই ইউনিয়নের ছাত্র ও যুবনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে […]

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত […]