মূল অংশে যান

মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দিলেন আর্থিক সহায়তা

যশোর অফিস  যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে দুই হাত অচল পলাশ হোসেনকে ১০ হাজার টাকা, মসজিদ নির্মাণের জন্য […]

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩

যশোর অফিস: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল যশোর কোতয়ালী থানাধীন ঘোপ নওয়াপাড়া গ্রামের ঘোপ […]

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিশু একাডেমিতে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোর অফিস  জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, যশোর জেলা কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক […]

যশোরের যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, উদ্ধার করে হাসপাতালে

যশোর অফিস  যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি এলাকার যৌনপল্লীতে কল্পনা (৩০) নামে এক নারীকে ঘরে আটকে রেখে তিনদিন ধরে মারধরের অভিযোগ উঠেছে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পিংকি নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে আহত অবস্থায় কল্পনাকে […]

দল ভারী করার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: জামায়াত আমির

সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি ‎বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সম্মানে একমত বিনিময়ে সভায়  বাংলাদেশ  জামাতের আমির ও বিরোধিত দলীয় নেতা ডা: শফিকুর রহমান আওয়ামী লীগের রাজনৈতিক প্রসঙ্গে বলেন , আমরা মনে করি না এখনই তারা রাজনীতিতে আসুক। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য […]

চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা

শহিদ জয়, যশোর  সম্পর্কে চাচা-ভাইপো, কিন্তু ফুটবল মাঠে নামতেই বদলে গেল হিসাব। আপনজনের মায়া ভুলে দুদলের খেলোয়াড়রা নেমেছিলেন গোলের লড়াইয়ে। ৯০ মিনিটের সেই লড়াইয়ে চাচাদের জালে সাতবার বল পাঠিয়ে শেষ হাসি হাসলেন ভাইপোরা। আর জয়ের পুরস্কার হিসেবে পেলেন দুই রাজহাঁস। হারলেও চাচাদের মুখে ছিল হাসি—কারণ এ হার যেন আপনজনের কাছেই হার, আনন্দেরই আরেক নাম। শুক্রবার […]

প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এমপি হিলালী, অসুস্থ ইমাম-মোয়াজ্জিনগণ পেলেন আর্থিক সহায়তা

রুকন উদ্দিন:নেত্রকোণা প্রতিনিধি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম-মোয়াজ্জিনকে আর্থিক অনুদান প্রদান করেছেন। শুক্রবার (৭ আগস্ট) দুপুরের দিকে দিকে তাঁর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের অর্থ তুলে দেন […]

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি        ‎ বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ শাহারিয়ার সৈকত (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট ফুলবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ শাহারিয়ার সৈকত বাগেরহাট সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে । ‎বাগেরহাট ফায়ার সার্ভিস […]

বাংলাদেশের ওপর আর কোনো তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী 

চট্টগ্রাম প্রতিনিধি: ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি জনগণ। এই গণঅভ্যুত্থানের দাবিদার কিন্তু আমি, আপনি বা মঞ্চে দাঁড়ানো কেউ না। এই যেদিন মনে করেছে তারা—আর এ নির্যাতন নয়, আর এ দুঃশাসন নয়, আর এ স্বৈরাচারী সরকারের অধীনে থাকা নয়, আর নয় কোনো পার্শ্ববর্তী দেশের তাবেদারি করা; […]

গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, সংগীতাঙ্গনে প্রতিবাদের ঝড়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারির দিক থেকে ছুড়ে মারা একটি পানির বোতল তার মুখে আঘাত হানে। এ ঘটনায় সংগীতাঙ্গনে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এই কনসার্টে পারফর্ম করেন পারসা, সেজান, […]