মূল অংশে যান

গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন

ময়মনসিংহ প্রতিনিধি:- নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়া (৩৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট/ ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টার দিকে […]

শারীরিক প্রতিবন্ধীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থা, জামায়াত নেতা বহিষ্কার

নারী-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা জামায়াত। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে […]

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:- থাইল্যান্ডে একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ওই স্কুলের এক শিক্ষক এবং হামলাকারী নিজেও আছে। আজ শুক্রবার সকালে থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ ননথাবুরির বাং কুরাই জেলার একটি সুপরিচিত স্কুলে এই ঘটনা। হামলার সময় স্কুলটির দৈনন্দিন কার্যক্রম চলছিল। ননথাবুরি প্রাদেশিক পুলিশের শীর্ষ নির্বাহী দেচরাপি কংদি […]

ঘুমিয়ে থাকা নারী বিমান যাত্রীর কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে বিপদে পাকিস্তানি যুবক

দুবাই থেকে ব্যাংককগামী একটি উড়োজাহাজে ঘুমন্ত অবস্থায় এক নারী যাত্রীকে যৌন হয়রানি করে ধরা পড়েছেন এক পাকিস্তানি যুবক। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের আদালত। একইসঙ্গে ১ লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়েছে ওই পাকিস্তানি যুবককে। এছাড়া, ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। শুক্রবার (৭ আগস্ট) ব্যাংকক পোস্টের এক প্রতিবেদন […]

গঙ্গাচড়ায় মামলা না নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দাবি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পৈতৃক সম্পত্তি ভাগ-বণ্টন নিয়ে বিরোধের জেরে হামলা, হত্যাচেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে থানায় মামলা না নেওয়া এবং পরবর্তীতে আদালতে মামলা করায় আসামিদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভোগার অভিযোগ তুলেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শরিফুল ইসলামের […]

প্রতিবন্ধী স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, জামায়াত নেতা বহিষ্কার

নারী-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা জামায়াত। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে […]

কুয়াকাটায় ধরা পড়লো পৌনে ২ কেজির রূপচাঁদা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রূপচাঁদা। মাছটি বিক্রি হয়েছে ৩ হাজার ৮২৫ টাকায়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাছটি মহিপুরের মনোয়ারা ফিশ গদিতে আনা হলে একনজর দেখার জন্য জেলে, আড়তদার ও স্থানীয়দের ভিড় জমে। মাছটি ‘এফবি জারিফ-১’ নামে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়ে। […]

দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু ধরনের অস্ত্রের মজুত সরবরাহে চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। আমি মনে করি না তারা আর খুব বেশি […]

মর্মান্তিক দুই দুর্ঘটনা, ঝরে গেল ১৫ প্রাণ

সাতসকালে মর্মান্তিক দুই দুর্ঘটনা ঘটে গেছে সিলেট ও বগুড়ার সড়কে। এই দুই দুর্ঘটনায় ঝরে গেছে ১৫ প্রাণ। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে।  এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগরে। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন অংশে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন; সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ জানায়, শুক্রবার […]

নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে ঝড়ে পড়ে যাওয়া একটি সরকারি গাছ টেন্ডার বা নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগটি উঠেছে মৌলভীবাজার জেলা বিসিক কার্যালয়ের উপব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতি বা সরকারি নিয়ম-নীতি (টেন্ডার/নিলাম প্রক্রিয়া) অনুসরণ বা তোয়াক্কা […]