মূল অংশে যান

দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা

যশোর অফিস  যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেনের (২৮) চিকিৎসার জন্য ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে আল মামুন ফাউন্ডেশন। সোমবার দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা হাটবিলা এলাকায় রনির বাড়িতে গিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এ সহায়তার অর্থ […]

জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে

প্রেস বিজ্ঞপ্তি  ২০২৬ সালের জুলাই মাসে দেশে অন্তত ৬৪ জন সংবাদকর্মী হামলা, মামলা, হুমকি ও পেশাগত কাজে বাধার শিকার হয়েছেন বলে দাবি করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বিএজে (বাংলাদেশ জার্নালিস্টস)। সোমবার প্রকাশিত সংগঠনটির মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ২৯টি ঘটনায় অন্তত ৩৭ জন সাংবাদিক শারীরিক হামলা […]

উখিয়ায় ইউএনও পান্না আক্তার শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন গাছের চারা

এম,হাসান, কক্সবাজার প্রতিনিধি:- পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেয় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কক্সবাজার জেলা প্রেসক্লাব, গ্রীণ কক্সবাজার, […]

কমলগঞ্জে ছয় সপ্তাহ মজুরি পরিশোধ না করায় চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা। সোমবার (৩রা আগস্ট) সকাল থেকে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাদের […]

নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর উন্নয়ন কাজ পরিদর্শন

রুকন উদ্দিন, নেত্রকোনা  নেত্রকোনা কেন্দুয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সানজিদা চৌধুরী সোমবার (৩ আগস্ট) সকালের দিকে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়ক থেকে সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমী পর্যন্ত নির্মাণাধীন সিসি (কংক্রিট) সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন, কাজটি স্থানীয় সরকারের অধীনে কেন্দুয়া পৌরসভা বাস্তবায়ন করছে। কাজের গুণগতমান, নির্ধারিত নকশা অনুযায়ী কাজের অগ্রগতি এবং নির্মাণসামগ্রীর মান […]

শেরপুরে ভারতীয় চোরাই মালামাল ও দুটি পিকআপসহ আটক ৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মা’লা’মাল ও দুটি ডিআই পিকআপ গাড়িসহ তিন চো’রা’কারবারীকে আ’ট’ক করেছে পুলিশ। শেরপুর হাইওয়ে/ফাঁড়ি পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ২রা আগস্ট সকাল সোয়া ১১টায় শেরপুর চত্বর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তল্লাশি […]

বাবা বলে কোনোদিন ডাকতে পারবে না আমার মেয়ে

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:- “আমার বয়স মাত্র ২০ বছর। কোলে ১০ মাসের একটি কন্যা সন্তান। আমার মেয়েটা বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না। আমি স্বামী হারিয়েছি, আর আমার সন্তান হারিয়েছে তার বাবাকে। আমি শুধু আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই।” কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের নিহত সঞ্জীব সরকারের স্ত্রী। সোমবার […]

দাউদকান্দির খামারপাড়ায় বেইলি সেতু ধসে মতলবের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অল্পের জন্য বাঁচলেন ১৭ জন

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায় বেইলি সেতু ধসে পড়ে চাঁদপুরের মতলবের সঙ্গে দাউদকান্দির সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই উপজেলার হাজারো মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শনিবার রাতে ভারী যানবাহন চলাচলের সময় হঠাৎ সেতুটি খালে ধসে পড়ে। এ সময় সেতুর উপর থাকা একটি যাত্রীবাহী নৌকাও পানিতে তলিয়ে যায়। তবে […]

রাজস্থলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা সম্পন্ন

মিন্টু কান্তি নাথ, ​রাজস্থলী প্রতিনিধিঃ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে রাজস্থলীতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা (মৌখিক) পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসানের সভাপতিত্বে ভাইভা বোর্ডে উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম ও মহিলা […]

রাজবাড়ীতে গোল্ডেন লাইন বাসের সাথে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত আহত ৫

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী পাইকারা মোড়ে দুপুর দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন ও রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মাহিন্দ্রা চালক মোঃ বাবলু শেখ নিহত হয়েছে এ ঘটনায় একই পরিবারের চারজন সহ আরও ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় […]