মূল অংশে যান

রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী ও স্পিকার

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল  ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির […]

বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’ বৃহস্পতিবার (২০ আগস্ট) […]

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত

আসন্ন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এতে বাংলাদেশের প্রতি ভারতের অবস্থানের স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চায়। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতেও আগ্রহী ভারত। তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বেড়েছে। […]

কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেছেন, প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন একবছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে। দুই ডোজের মধ্যে কমপক্ষে দুই সপ্তাহ বিরতি দিতে হবে। এ ভ্যাকসিন […]

দেশে দেড় মাসের তেলের মজুত রয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে দেড় মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে, বিষয়টি জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি আরও জানিয়েছেন সরকার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এটিকে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে। বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) একটি সভা অনুষ্ঠিত হয়। তা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘বর্তমানে […]

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া […]

বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা

বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় […]

বিশ্ব মশা দিবস আজ

আজ বিশ্ব মশা দিবস। প্রতি বছর ২০ আগস্ট পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এসব রোগের বিস্তার রোধ এবং মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরিই দিবসটির মূল উদ্দেশ্য। ১৮৯৪ সালে ব্রিটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিকেল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়া পরজীবী ছড়ানোর ক্ষেত্রে মশার ভূমিকা নিয়ে গবেষণা শুরু করেন। দীর্ঘ […]

রাষ্ট্রপতি নির্বাচন: ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটি আজ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ সাড়ে তিন দশক পর দেশে আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, যেখানে জাতীয় সংসদের সদস্যরাই প্রত্যক্ষ ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। বাংলাদেশে গত তিন দশক ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের […]

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]