মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মাদ্রাসাছাত্রীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার
যশোর অফিস 
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামের দাউদ কওমী মহিলা মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদারসহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসাছাত্রীরা যেন সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শিখে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, সেটিই তাদের লক্ষ্য। নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে মাদ্রাসার ছাত্রীরা ভবিষ্যতে নিজেদের ও পরিবারের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ লক্ষ্যেই প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য মাদ্রাসাটিতে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *