মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বকশীগঞ্জে জমি উদ্ধারের দাবিতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

বুধবার, ১২ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বেহাত হওয়া ক্রয়কৃত জমি উদ্ধার এবং প্রভাবশালী দখলদারদের হাত থেকে রক্ষা পেতে আইনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আজেদা বেগম নামে এক বৃদ্ধা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌর সদরের মালিচর বেপারী পাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজেদা বেগম অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী আশরাফ আলী, ফজল হক, মোশারফ হোসেন গংরা গায়ের জোরে ও প্রভাব খাটিয়ে তাদের ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রেখেছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক ও দেন-দরবার করা হলেও বিবাদীরা তা তোয়াক্কা করেনি।
কোনো উপায় না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বিবাদীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা যখন-তখন পরিবারটিকে বিভিন্নভাবে নাজেহাল করছে এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি প্রদান করে আসছে।
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে ভুক্তভোগী পরিবারটি তাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি উদ্ধারে এবং নিরাপত্তার স্বার্থে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং আইনি সহায়তা কামনা করছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *