মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে ইয়াবাসহ নারী আটক

বুধবার, ১২ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার

যশোর অফিস

যশোর শহরের হোমিওপ্যাথিক কলেজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ জুলি আক্তার (৩৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোমিওপ্যাথিক কলেজ মার্কেটের নিচে তুহিনের বিকাশের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। জুলি আক্তার বরিশালের কাটিপাড়া এলাকার নেসারুদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আমান উল্লাহর নির্দেশে এটিএসআই আতিউর রহমান অপুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক জুলি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *