সারিয়াকান্দিতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী
পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:- “দক্ষ যুবক গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”,প্রতিবাদ্যে সারিয়াকান্দিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা যুব বিভাগের আয়োজনে আলোচনা সভার পরে একটি র্যালী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সামনে থেকে বের হয়ে মাদ্রাসা মোড় হয়ে মুক্তিযোদ্ধা মোড় এরপর থানা রোড হয়ে মাদ্রাসা মোড়ে শেষ হয়। আলোচনা সভায় সারিয়াকান্দি উপজেলা যুব বিভাগ সভাপতি ইন্জিনিয়ার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহ-সভাপতি বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুব বিভাগ সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মিজানুল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও: ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, উপজেলা কর্মপরিষদ সদস্য মাও: রেজাউল করিম, জেলা যুব বিভাগের প্রচার ও মিডিয়ার সম্পাদক আব্দুল কাদের,পৌর আমীর রিযুয়ানুল হক স্বপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী আনোয়ার হোসেন বিপ্লব,সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আহসান হাবীব, কর্ণিবাড়ী জামায়াতের সভাপতি আইনুল ইসলাম, উপজেলা যুব বিভাগ প্রচার সম্পাদক এম এ কাইয়ুম,সহ সকল ইউনিয়ন ও পৌর যুব বিভাগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়নের যুবকদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
