সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে সহকারী এটর্নী জেনারেল উজ্জ্বল হোসেন
স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ দুই মাস সেন্ট্রাল পুলিশ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন যশোরের ঝিকরগাছা থানার এসআই আব্দুস সোবহান । গতকাল বুধবার রাতে তাকে দেখতে ও তাঁর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান সহকারী এটর্নী জেনারেল ফর বাংলাদেশ অ্যাডভোকেট মো. উজ্জ্বল হোসেন।
এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আব্দুস সোবহানের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এসময় সহকারী এটর্নী জেনারেল উজ্জ্বল হোসেনের সঙ্গে ছিলেন নাভারণ ইউনিয়নের ছাত্রদল নেতা আবির হাসান।
