মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ প্রামাণিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট)  বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী – বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামানিকের ছেলে।
জানাগেছে, রাজবাড়ী – বালিয়াকান্দি ব্রীজ এলাকায় বাস – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী পলাশের মৃত্যু হয়। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায়। পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *