মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার

যশোর অফিস 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলার স্বর্ণের চেইন কাটার সময় নিলুফা (২১) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নিলুফা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাঢুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সুফিয়া (৫৬) নামে এক নারী মেডিসিন বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। এ সময় নিলুফা তার পেছন থেকে কাটারের মাধ্যমে গলার সোনার চেইন কেটে নেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *