মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার
যশোর অফিস 
যশোর জেলা কারাগারে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে হাবিল উদ্দিন বিশ্বাস (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাবিল উদ্দিন বিশ্বাস (কয়েদি নং-৮১০৪/এ) মৃত মইনউদ্দিনের ছেলে।
কয়েদির মৃত্যুর বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান বলেন, হাবিল উদ্দিন বিশ্বাস অসুস্থ হওয়ার সাথে সাথে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যান পরে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *