দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মুক্তার হাসানের মায়ের ইন্তেকাল
টাঙ্গাইল প্রতিনিধি:- দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুক্তার হাসানের মা ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে মা রেজিয়া বেগমের বয়স ছিলো ৬০ বছর।
রোববার দিবাগত রাত (১৬ আগস্ট) দিবাগত রাত ১২: ৩০ মিনিটের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি খারজানা ঘোনাপাড়া গ্রামের মৃত আনোয়ার আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক সূত্র জানায়, রেজিয়া বেগম দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে নিজ গ্রামে বসবাস করে আসছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় খারজানা ঘোনাপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক শামীম আল মামুন,আরিফ হোসাইন, ইমরুল হাসান বাবু, সুলতান কবির
,সবুজ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমা রেজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
