বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
১৯ আগষ্ট বুধবার সকালে জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে রেলির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এছাড়াও জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা, শুমারির তথ্য সংগ্রহকারী সদস্যরা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বাগেরহাটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন এসময়ে উপস্থিত ছিলেন।
পরে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
