মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ 

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার

ডেস্ক রিপোর্ট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের জামায়াতে ইসলামীর মেম্বার পদপ্রার্থী সাইদুর রহমান ডাবলুর বাবা মান্নান বিশ্বাসকে (৭০) একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে তাকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ​ পরে জেনে-বুঝে চোরাই মালামাল নিজের হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৩ ধারায় নিয়মিত মামলা করা হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। সূত্র-আরটিভি

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *