মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

রবিবার, ২৩ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার

‎সোহেল রানা বাবু, ‎বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
‎২৩ আগষ্ট রবিবার সকালে জেলা পরিষদ এর সম্মেলন কক্ষে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আবু রিয়াদ। সহকারী প্রকৌশলী (চঃদাঃ) মোঃ শহীদুল আলম। প্রশাসনিক অফিসার মোঃ হারুন অর রশিদ। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এসএম রাজ, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু সহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন এসময়ে উপস্থিত ছিলেন।

‎জেলা পরিষদ এর বাস্তবায়নে আয়োজিত আর্থিক সহায়তা বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকির হোসেন সাংবাদিকদের জানান জেলা পরিষদের এই আর্থিক সহায়তার কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে পাশাপাশি ভবিষ্যতে প্রকৃতপক্ষে যারা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য এবং সঠিক সুবিধাভোগীরা যাতে এই সহায়তা পায় তা লেখনীর মাধ্যমে তুলে ধরে জেলা পরিষদ প্রশাসনের নজরে আনার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *