মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ক্ষেতলালে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ২৩ আগস্ট ২০২৬ পঠিত: ১১ বার

​ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে অবস্থিত পরিত্যক্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রাঙ্গণ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

​রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি এই সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

 

​জানা গেছে, জয়পুরহাট জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ক্ষেতলালের বটতলী বাজারে অবস্থিত পরিত্যক্ত ম্যাটসের জায়গাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য বিবেচনায় নেওয়া হয়েছিল। মূলত সেই সম্ভাব্য স্থানটি সরেজমিন দেখতেই স্বাস্থ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন।

 

​পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য স্থান, অবকাঠামো ও সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় সিদ্ধান্ত হয় যে, জয়পুরহাট শহরে ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পাশেই জয়পুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন নির্মাণ করা হবে। আর এই পরিত্যক্ত ম্যাটসটিকে মেডিকেল কলেজের আবাসিক হোস্টেল হিসেবে ব্যবহার করা হবে।

 

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, পৌর বিএনপির সভাপতি ও প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক ও প্রভাষক নাফিউল হাদী মিঠু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান সেলিম, বিএনপি নেতা জাকির চৌধুরী, জিল্লুর রহমানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এর আগে মন্ত্রী জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং পরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *