মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্গঠিত ম্যানেজিং কমিটি গঠন

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার
​মারুফ বাবু, মোংলা প্রতিনিধি:
​বাগেরহাটের মোংলা উপজেলার ৩৮ নং সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্গঠিত ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ই আগষ্ট) সকাল ১১ টায় নিয়মমাফিক প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়টির এই নতুন কমিটি গঠন করা হয়।
পুনর্গঠিত এ কমিটিতে সর্বসম্মতিক্রমে মো. কামরুল ইসলাম সভাপতি এবং নাসরিন আক্তার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাঃ আনছার উদ্দিন পদাধিকারবলে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
বিদ্যালয়ের সার্বিক পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গঠিত ১২ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন— সুকন্ঠ কুমার, আব্দুস সোবাহান হাং, মোঃ নাসির উদ্দীন, মোঃ মারুফ হাওলাদার, শিল্পী মন্ডল, শারমিন শাহানাজ, নুরজাহান বেগম, শিফু আক্তার এবং জাকির হোসেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাই হবে তাদের মূল লক্ষ্য। কমিটি গঠন সম্পন্ন হওয়ার পরপরই নবগঠিত কমিটির সদস্যগণ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এদিকে নতুন কমিটি গঠন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বিদ্যালয়ের সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নে নতুন কমিটি প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *