মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রূপদিয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির আর নেই

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার
যশোর অফিস 
দৈনিক লোকসমাজের রূপদিয়া প্রতিনিধি ও রূপদিয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির আর নেই। বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার বাদ মাগরিব যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *