নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের পদ্মা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা নদীতে গোসল করতে নেমেছিল বলে জানা গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।
নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ জীবন চন্দ্র দাস কালের কণ্ঠকে জানান, নৌ পুলিশ ঘটনাস্থলে আছে।
