মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কালুখালীর পাতুরিয়ায় আরএসইউএফ’র বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান 

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ পঠিত: ১০ বার
রাজবাড়ী প্রতিনিধি
শিক্ষার আলো ছড়িয়ে মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) এর উদ্যোগে ছাত্রবৃত্তি, কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১০টায় পাতুরিয়া গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মনজুর মরশেদ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫  অর্জনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের গরিব মেধাবী ২১২ জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি সংবর্ধনা সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, _”মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরএসইউএফ’র এই উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে।  আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক  মো: জাহিদুল ইসলাম বলেন, _”আমরা চাই পাতুরিয়ার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে। ভবিষ্যতে বৃত্তির পরিধি আরও বাড়ানো হবে আপনারা এই প্রিতিষ্ঠানের জন্য দোয় করবেন।  এসময় এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও  শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন ব্যবস্থাপক মো আবু সুলায়মান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *