মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব: অনিন্দ্য ইসলাম অমিত

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
যশোর অফিস 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সরকার এক্সট্রা কারিকুলাম ও তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।
শুক্রবার যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতে বর্তমানে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করা হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব সম্প্রসারণ এবং লাইব্রেরি সমৃদ্ধ করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিও।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *