মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

শনিবার, ২৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার

যশোর প্রতিনিধি

যশোরে অসুস্থ হয়ে জাহাঙ্গীর আলম (কনস্টেবল নং-১৩৪১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পালবাড়িতে নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার আনোয়ারপুর গ্রামে। তিনি যশোর শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *