মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শিকারপুর সীমান্ত থেকে ২০ কেজি গাঁজা জব্দ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার

যশোর প্রতিনিধি 

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ২৯ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে শিকারপুর বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪৯ বিজিবির অধীনস্থ শিকারপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রশিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল সীমান্তের মেইন পিলার ২৮ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুকুরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।

আটক গাঁজার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *