মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর মাকে গলা কেটে হত্যা: আদালতে জবানবন্দির সময় অসুস্থ সেই শিক্ষক ছেলে

শনিবার, ২৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

যশোর প্রতিনিধি

যশোরে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আটক স্কুলশিক্ষক ছেলে মামুনুর রশিদ ওরফে মামুন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে জবানবন্দি দেওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন মামুন। পরে রাত আনুমানিক দশটার দিকে পুলিশ পাহারায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মা আনোয়ারা বেগমকে (৫৮) ধারালো বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ছেলে ও লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদকে ২৮ আগস্ট সকালে তেঘরিয়া এলাকা থেকে স্থানীয়রা আটক করে পিবিআইয়ের কাছে হস্তান্তর করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মামুন আশঙ্কামুক্ত রয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *