মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

‘কবি নজরুল ইসলামের কবিতার মূলে ছিল সামাজিক মুক্তির অঙ্গীকার’

শনিবার, ২৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার
যশোর অফিস 
একশ বছর আগে এক ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের সন্তান কাজী নজরুল ইসলাম জীবনে ও কাব্যে সর্বতোভাবে যে বিদ্রোহ করেছিলেন তার মূলে ছিল সামাজিক মুক্তির অঙ্গীকার। তাঁর নিকট শুধু স্বাধীনতাই যথেষ্ট ছিল না। তাঁর মতে বিদেশী শাসনে উদগত সমাজ ব্যবস্থার বদল না হওয়া পর্যন্ত প্রকৃত জাতীয় মুক্তি অসম্ভব। সেই বিশ্বাস থেকেই নজরুল কবি সত্তার উন্মেষ- যেমন ‘যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবেনা’। চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।
শনিবার সকালে প্রেসক্লাব যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, আলোচক ছিলেন দৈনিক রানার পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু। এসময় প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক এম বাদল, এস এম আলমগীর কাইয়ুম, কবি ও কথা সাহিত্যিক রাশিদা আখতার লিলি, ব্যঞ্জন থিয়েটার

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *