কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও যুব অধিকার ফোরামের ত্রৈমাসিক সভা
রুকন উদ্দিন, নেত্রকোণা
“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে নেত্রকোণার কেন্দুয়া স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে অফিস কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব অধিকার ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তা অলিভা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মো. কাঞ্চন মিয়া, কানিজ সুলতানা, সদস্য সাংবাদিক মো. রুকন উদ্দিন, যুব ফোরামের সমন্বয়ক রাকিব প্রমূখ।
বক্তারা বলেন, ডেঙ্গুর প্রধান লক্ষ্মণগুলো হলো হঠাৎ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যাথা, শরীর ও মাংসপেশিতে প্রচন্ড ব্যাথা, খাওয়ার অরুচি, বমিবমি ভাব বা বমি হওয়া এসবের লক্ষ্মণ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে বাসা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্নতা রাখা অত্যন্ত জরুরি। পানির পাত্র, খোলা ড্রাম ও ট্যাংক ডেকা রাখতে হবে। সর্বোপরি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।
এসময় উপজেলা স্বাস্থ্য অধিকার ও যুব অধিকার ফোরামের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
