মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

রবিবার, ৩০ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার
স্টাফ রিপোর্টার
শনিবার (২৯ আগস্ট)  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ী, ০২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, ২.৫ কেজি জিরা, ১.৫ কেজি কিসমিস, ০৩ প্যাকেট সনপাপড়ী এবং ১৭৯টি কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য *৫,২৬,০০০/-(পাচঁ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা।*
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *