মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শ্রীমঙ্গলে গরুর খামারে ঢুকে পড়া বিশালাকৃতির অজগর উদ্ধার

রবিবার, ৩০ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগর সাপটি ঢুকে পড়ে। সাপটি খামারের ভেতরে প্রবেশ করার পর গরুগুলো অস্বাভাবিকভাবে হুড়াহুড়ি ও ছুটাছুটি শুরু করে।
গরুর এমন আচরণ দেখে খামারের মালিক জসীম উদ্দিন এগিয়ে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। পরে গরুর চেঁচামেচি ও নড়াচড়ায় অজগরটি খামার থেকে বের হয়ে বাইরে নিয়ে আসে। এতে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় প্রায়ই লোকালয়ে ও বিভিন্ন স্থাপনায় বন্যপ্রাণী চলে আসছে। এসব প্রাণীকে না মেরে প্রশিক্ষিত উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *