মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

​মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে রেড ক্রিসেন্ট ও সিপিপি: অনুষ্ঠিত হলো সচেতনতা সভা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

মোংলা উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধ ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এক বিশেষ সচেতনতামূলক আলোচনাসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) মোংলা  উপজেলার ঐতিহ্যবাহী বৈদ্দমারী বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্থানীয় সদস্যদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচকালে বৈদ্দমারী বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি এক আলোচনাসভায় বক্তারা ডেঙ্গু জ্বরের লক্ষণ, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর গুরুত্ব তুলে ধরেন।

রেড ক্রিসেন্ট ও সিপিপি সদস্যরা জানান, বর্ষা ও পরবর্তী সময়ে এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই সর্বসাধারণকে সচেতন করার উদ্দেশ্যেই তাদের এই সামাজিক উদ্যোগ। সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট ও সিপিপির মোংলা উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক, বৈদ্দমারী বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *