স্টাফ রিপোর্টার
বেনাপোলে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই নারী মাদককারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) সকালে বেনাপোল পোর্টর নারায়নপুর কেলেরকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার।
গ্রেপ্তার দু-জন হলেন- সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫)। তারা ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন দুই নারী মাদককারবারি নারায়নপুর কেলেরকান্দা এলাকা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে সালমা খাতুন ও আমেনা খাতুন নামে দুই নারী মাদককারবারির কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।
Reporter Name 













