সারিয়াকান্দিতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের সাথে সংসদ সদস্যর মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : 11:10:23 pm, Saturday, 18 July 2026
  • 15 Time View

পাভেল মিয়া,সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:- মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
শনিবার (১৮ জুলাই) সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মো.মাহতাবুর রহমান। সভায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান,পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন (সনি), সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার পাল,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলামসহ সভায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন এবং দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

সারিয়াকান্দিতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের সাথে সংসদ সদস্যর মতবিনিময়

Update Time : 11:10:23 pm, Saturday, 18 July 2026