শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • Reporter Name
  • Update Time : 02:04:49 pm, Monday, 20 July 2026
  • 6 Time View

স্টাফ রিপোর্টার

যশোরের শার্শায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৩৫) ও  উষা (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে রুবেল হোসেন নামে আরেক যুবক।

সোমবার (২০ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

নিহত নাহিদ ইসলাম যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে ও উষা রহমান বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯ টার দিকে তিন যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এসময় রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের সালামের মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও উষা। গুরুত্বর আহত রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ নিহত নাহিদ ও উষার মরদেহ উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের মর্গে পাঠান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, স্থানীয় জনতা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Update Time : 02:04:49 pm, Monday, 20 July 2026