তাড়াইলে দুই শতাধিক শিক্ষকের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : 06:24:01 pm, Monday, 20 July 2026
  • 3 Time View

স্টাফ রিপোর্টার:- ১৯ জুলাই রবিবার সময় সকাল ১০ টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি আতহারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসায় চট্টগ্রাম বোর্ডের তত্ত্বাবধানে দুই শতাধিক শিক্ষকের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বোর্ডের সাংগঠনিক সচিব আল্লামা জমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের যুগ্ম মহাসচিব ও পুস্তক সম্পাদক আল্লামা মীর আনিস।

প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন তাড়াইল জাওয়ার মাদ্রাসার পরিচালক মাওলানা আইনুল ইসলাম, জামিয়াতুল ইসলাহ-এর শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন, সেকান্দরনগর সাহেববাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আবু সায়েম, তানজিমুল মাদারিসিলের সহকারী মহাপরিচালক মাওলানা বোরহান উদ্দিন, মোজাফফরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুল গনি, জামিয়া রিয়াজুল জান্নাতের পরিচালক মাওলানা মুফতি শহিদুল্লাহ এবং তাড়াইল দারুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ এমদাদুল্লাহ।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক, মাওলানা আরিফুল ইসলাম এবং মাওলানা শোয়েব হাসান।

এ সময় বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষক, আলেম-উলামা ও এলাকার গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান নিশ্চিত করতে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

তাড়াইলে দুই শতাধিক শিক্ষকের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ

Update Time : 06:24:01 pm, Monday, 20 July 2026