কেশবপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

  • Reporter Name
  • Update Time : 09:24:56 pm, Tuesday, 21 July 2026
  • 6 Time View

যশোর অফিস

যশোরের কেশবপুরে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি এলাকার কপোতাক্ষ নদসহ বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইউনিয়ন আনসার দলনেতাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল ও নদীর বিভিন্ন স্থান থেকে আনুমানিক আড়াই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন এবং জলজ পরিবেশ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

কেশবপুরে অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

Update Time : 09:24:56 pm, Tuesday, 21 July 2026