টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : 06:30:40 pm, Wednesday, 22 July 2026
  • 3 Time View

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।

মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে মেহেদী মোস্তফা রাজীব হত্যা মামলায় আসামি নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

অপরদিকে দেলদুয়ারে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়। স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা এ রায় ঘোষণা করেন।

২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাট ক্ষেতের হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

Update Time : 06:30:40 pm, Wednesday, 22 July 2026