রুকন উদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি:
মানবিক ও সমাজের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় আল-ইসলাহ ফাউন্ডেশন(রামপুর-গড়াডোবা-কেন্ দুয়া-নেত্রকোণা)-এর উদ্যোগে রোববার ২৬ জুলাই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন বলে জানান আয়োজকেরা।
রক্ত নির্ণয়ের কার্যক্রম উদ্বোধন করেন আল-ইসলাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমান আবুল বাশার। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আলী আহমদ, এমদাদুল হক হালিম মাস্টার ও আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফরহাদ হোসাইন, সম্মানিত সদস্য সাইফুল্লাহ লিমনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগণ, স্বেচ্ছাসেবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আল-ইসলাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমান আবুল বাশার জানান, আমরা সবসময় মানবতার কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে থাকি। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প আমাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। অথচ জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
এই উদ্যোগের মাধ্যমে মানুষ যেমন বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে পারছেন, তেমনি ভবিষ্যতে প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর একটি সুন্দর সুযোগ তৈরি হচ্ছে। আমরা চাই, মানবিক এই কার্যক্রমগুলো আরও বিস্তৃত হোক এবং সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আল-ইসলাহ ফাউন্ডেশন সব সময় ভূমিকা রাখুক। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আলী আহমদ জানান,“বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পটি অত্যন্ত উপকারী একটি উদ্যোগ। এর মাধ্যমে মানুষ কোনো ধরনের খরচ ছাড়াই নিজের রক্তের গ্রুপ জানতে পারছেন। পাশাপাশি যারা এখানে রক্তের গ্রুপ পরীক্ষা করছেন, তাদের প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে।
ভবিষ্যতে কোনো রোগীর জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে এই তথ্যভান্ডার থেকে রক্তদাতার সঙ্গে যোগাযোগ করে সহজেই রক্তের ব্যবস্থা করার চেষ্টা করা সম্ভব হবে। এটি মানবিক সেবার ক্ষেত্রে একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আমরা আশা করি।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো. আরিফুল হক জানান, আল-ইসলাহ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চায়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের মতো জনকল্যাণমূলক কার্যক্রম আমরা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করতে চাই।
এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ফাউন্ডেশনের সকল সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষীগণ অর্থ, পরামর্শ, সময় ও শ্রম দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তাঁদের আন্তরিক সহযোগিতা ছাড়া এ ধরনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাঁদের এই সহযোগিতা কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।
মানবতার সেবায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।”
আয়োজকরা জানান, আল-ইসলাহ ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবিক সেবা, রক্তদান ও রক্তদাতা সংগ্রহ, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
Reporter Name 














