নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় রঘুনাথপুর গ্রামের চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত শনিবার বিকেলে নড়াইল পৌরসভার ওই গ্রামের গোরা ডাক্তারের বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। গ্রেফতার কিশোরের বাড়ি একই গ্রামে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে ভুক্তভোগী শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বিকেল ৫টার দিকে প্রতিবেশী কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে একই গ্রামের স্থানীয় ডাক্তারের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। পরে রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুণ্ডু বলেন, শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়
Reporter Name 














