রাজবাড়ীতে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : 12:33:22 pm, Monday, 27 July 2026
  • 3 Time View
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস অবৈধ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা মডেল থানার যশাই ইউনিয়নের বাশগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত  মো. ফজলুল হক ওরফে ফজল (৪৫)। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম গ্রামের মৃত আজিজ মুন্সির ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ফজলুল হকের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ার তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন , মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

রাজবাড়ীতে ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Update Time : 12:33:22 pm, Monday, 27 July 2026