‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা পিলার উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : 02:50:18 pm, Monday, 27 July 2026
  • 3 Time View

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা একটি ম্যাগনেট জাতীয় লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে শাল্লা উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় স্থানীয় কিছু যুবক। এ সময় মাদক খোঁজাখুঁজির সময় তার বাড়িতে ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু দেখতে পায়।

পিলারের একদিকে দুটো তার ও গায়ে খোদাই করে ইংরেজিতে লেখা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। রাতেই এটি উদ্ধার করে গ্রামের এক ঘরে হেফাজতে রাখা হয়। পরে রোববার সকালে শাল্লা থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গণমাধ্যমকে বলেন, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পিলারটিতে খোদাই করা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা রয়েছে। ধারণা করা যাচ্ছে, এটা ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা পিলার উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Update Time : 02:50:18 pm, Monday, 27 July 2026