মারুফ বাবু, বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের আধুনিক ও নান্দনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের নবরূপায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ায় সোমবার (২৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।
রুমটির নবরূপায়ন কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মো. মাহবুবুর রহমান টুটুল। নবরূপায়ন কার্যক্রম বাস্তবায়ন করে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন।
অনুষ্ঠানে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি এবং ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম ইউনিটের প্রশাসনিক কার্যক্রম, সভা, প্রশিক্ষণ ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নবরূপায়িত কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুম পরিদর্শন করেন এবং এর আধুনিক ও নান্দনিক পরিবেশের প্রশংসা করেন।
Reporter Name 














