বেনাপোলে মাদকদ্রব্যসহ বিপুলপরিমান চোরাচালান পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : 08:50:12 pm, Monday, 27 July 2026
  • 1 Time View

রাহাত হোসেন, স্টাফ রিপোর্টার

বেনাপোলে মাদকদ্রব্যসহ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ২৭ জুলাই বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০৫ কেজি গাঁজা, ১১টি শাড়ী, ০১ কেজি ফুসকা, ০৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি ঔষধ এবং ২৯৮টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে।

জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

বেনাপোলে মাদকদ্রব্যসহ বিপুলপরিমান চোরাচালান পণ্য জব্দ

Update Time : 08:50:12 pm, Monday, 27 July 2026