শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি

  • Reporter Name
  • Update Time : 09:40:18 pm, Monday, 27 July 2026
  • 2 Time View
যশোর অফিস 
শিক্ষকের সরাসরি সহায়তা ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চা ও অনুশীলনের মাধ্যমে ইংরেজি শেখার পরিবেশ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন বিটিএইচ। স্বশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে সংগঠনটি ‘পিয়ার লিডার’ বা ভাষা প্রতিনিধি তৈরির কার্যক্রম শুরু করেছে। ‘ইংরেজি শিখি নিজে নিজে’ স্লোগানে পরিচালিত এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার যশোর সদর উপজেলার উপশহর এলাকার বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিটিএইচ জানায়, শিক্ষার্থীরা নিজেরাই যদি শেখার পরিবেশ তৈরি করতে পারে, তাহলে ইংরেজি শেখা আরও সহজ, আনন্দময় ও কার্যকর হবে। এ লক্ষ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় থেকে দশম শ্রেণির প্রতিটি শাখা থেকে সম্ভাবনাময় শিক্ষার্থীদের বাছাই করে ‘পিয়ার লিডার’ হিসেবে গড়ে তোলা হবে। তারা অতিরিক্ত শিক্ষকের সহায়তা ছাড়াই সহপাঠীদের নিয়ে নিয়মিত ইংরেজি চর্চার পরিবেশ সৃষ্টি করবে।
কার্যক্রমের আওতায় প্রতি ১৫ দিনে একবার পিয়ার লিডারদের জন্য দিকনির্দেশনা ও মনিটরিং করা হবে। সফলভাবে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের দেওয়া হবে সার্টিফিকেট অব ল্যাঙ্গুয়েজ লিডারশিপ।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো, সাংবাদিক সালমান হাসান রাজিবসহ আরও অনেকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি

Update Time : 09:40:18 pm, Monday, 27 July 2026