তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
“যুবসমাজ ধ্বংস করতে সীমান্তজুড়ে মা’দ’কে’র কারখানা গড়ে তুলেছে ভারত” এমপি নাসের রহমান।
বাংলাদেশের উঠতি তরুণ ও যুবসমাজকে মা’দ’কে’র ভয়াল থাবায় ধ্বংস করার এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ভারতের সীমান্তসংলগ্ন এলাকায় বি’ষা’ক্ত মা’দ’কে’র কারখানা স্থাপন করা হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
আজ (২৭ জুলাই) মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘মা’দ’ক’বি’রো’ধী সচেতনতামূলক সমাবেশ ও মতবিনিময় সভা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিস্ফোরক তথ্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, “বাংলাদেশকে তিনদিক থেকে ঘিরে থাকা প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার সীমান্তজুড়ে পরিকল্পিতভাবে ফে’ন’সি’ডি’লসহ নানা ক্ষতিকর মা’দ’কে’র কারখানা গড়ে তোলা হয়েছে। উদ্দেশ্য একটাই—বাংলাদেশের যুবসমাজকে মা’দ’কা’স’ক্ত করে দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া।”
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত দিয়ে ঢল নামা বিপুল পরিমাণ মা’দ’কে’র খুব ক্ষুদ্র একটি অংশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে, যা সার্বিক পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।
মা’দ’কে’র এই ভয়াল আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে নাসের রহমান বলেন:
সীমান্তে কঠোর নজরদারি: ভারতের সীমান্তবর্তী রুটগুলো দিয়ে যাতে কোনোভাবেই মা’দ’কে’র চালান না আসতে পারে, সে জন্য সীমান্ত রক্ষী ও প্রশাসনিক নজরদারি জোরদার করতে হবে।
সামাজিক আন্দোলন: শুধু আইন প্রয়োগ করে মা’দ’ক নির্মূল সম্ভব নয়; প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজকে একজোট হয়ে মা’দ’কে’র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে জেলাজুড়ে মা’দ’ক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
Reporter Name 














