ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- মঙ্গলবার (২৮ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প এবং খানপুর বিওপি কর্তৃক( সোমবার) পৃথক পৃথক ০২টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪২৯ বোতল বাংলোদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য- ৬৪,৩৫০/- টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ান (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ – উজ -জামান বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
Reporter Name 














