স্বপদে বহাল খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ

  • Reporter Name
  • Update Time : 08:36:57 pm, Tuesday, 28 July 2026
  • 2 Time View

মুকুল হোসেন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধ:- সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রণব ঘোষ (বাবলু) পুনরায় তাঁর দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন। দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইউনিয়নজুড়ে আলোচনা ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

তিনি স্বপদে বহাল হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা। এ সময় অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেন।

সমর্থকদের দাবি, জনগণের আস্থা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় দায়িত্বে ফিরেছেন প্রণব ঘোষ (বাবলু)। তাঁদের প্রত্যাশা, তিনি আগের মতোই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজলভ্য করবেন।

দায়িত্ব গ্রহণের পর প্রণব ঘোষ (বাবলু) বলেন, “খলিলনগর ইউনিয়নের জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব ধরনের বিভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রণব ঘোষ (বাবলু)-এর নেতৃত্বে খলিলনগর ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও জনসেবা নিশ্চিত হবে। পুনরায় তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলেও অনেকের কাছেই একটা দাবি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জোড়ালো হচ্ছে ইরানে স্থল হামলা চালানোর যুক্তরাষ্ট্রের পরিকল্পনা

স্বপদে বহাল খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ

Update Time : 08:36:57 pm, Tuesday, 28 July 2026